রিফান্ড পলিসি
1. রিফান্ড কী?
কোর্সে প্রবেশ করতে না পারার মতো কারিগরি সমস্যা হলে, প্রতিশ্রুত রিসোর্স না পেলে অথবা ভুল করে অন্য কোর্স কিনে ফেললে আমাদের যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তুমি রিফান্ডের আবেদন করতে পারো।
2. কীভাবে রিফান্ডের আবেদন করবে?
প্রতিটি কোর্সের রিফান্ডের সময়সীমা কোর্স পেজে দেখানো থাকে (যেমন "৭ দিনের মধ্যে রিফান্ড"), যা পেমেন্টের তারিখ থেকে গণনা করা হয়। এই সময়ের মধ্যে ড্যাশবোর্ডে কোর্স কার্ডের "রিফান্ডের আবেদন" বাটনে চাপ দিয়ে কারণ ও তোমার বিকাশ/নগদ নম্বর লিখে আবেদন পাঠাও। রিফান্ডের আবেদন অনুমোদিত হলে ৭–১০ কর্মদিবসের মধ্যে টাকা তোমার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।
3. কখন রিফান্ড প্রযোজ্য নয়?
কোর্সটি রিফান্ডযোগ্য না হলে, অথবা কোর্স পেজে দেখানো রিফান্ডের সময়সীমা পার হয়ে যাওয়ার পর আবেদন করলে।
4. যাচাই প্রক্রিয়া
রিফান্ডের আবেদন করার সাথে সাথে তোমার নিবন্ধিত কোর্সটি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন যাচাই করা হবে (সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে)। আবেদন বাতিল হলে কোর্সটি আবার চালু হবে; রিফান্ড সম্পন্ন হলে কোর্সে আর প্রবেশ করা যাবে না। ফলাফল ড্যাশবোর্ডে, এসএমএস বা ফোন কলের মাধ্যমে জানানো হবে।